বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI – Bangladesh Rice Research Institute) কৃষি মন্ত্রণালয়ের (Ministry of Agriculture) অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গাজীপুর জেলার জয়দেবপুরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। সারাদেশে এই ইনস্টিটিউটের ১১টি আঞ্চলিক অফিস রয়েছে। এগুলোর অবস্থান – কুমিল্লা, হবিগঞ্জ, সোনাগাজী, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং গোপালগঞ্জ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি গুলো নীচে দেয়া হলো।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI – Bangladesh Rice Research Institute) খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত। সংক্ষেপে এই সংস্থাটি ব্রি বা বি আর আর আই (বাংলাদেশ রাইচ রিচার্স ইনস্টিটিউট) নামেও পরিচিত। মার্চ ২০২৩ পর্যন্ত ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৩টি।
এখানে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ (BRRI Job Circular) দেয়া হলো। আপনি ধান গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তিগুলো থেকে আপনার পছন্দের চাকরির জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন।


